পাঠ্য বিষয় ও পাঠ্যক্রম

পাঠ্য বিষয় :
১ম হ’তে ৫ম শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়ানো হয়।
 মূল বিষয়: বাংলা, গণিত ও ইংরেজি।
 অন্যান্য বিষয়: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা, Conversation, কম্পিউটার, চিত্রাংকন, সংগীত, ছড়া, গল্প বলা, শরীর চর্চা ও মঞ্চ উপস্থাপন।
 এছাড়া সঠিক হস্তাক্ষর ও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাঠ পরিকল্পনা :
 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক প্রণীত তালিকা অনুসরণে সকল শ্রেণির বার্ষিক পাঠ্যক্রম তৈরি করা হয়।
 বিদ্যালয়ের বার্ষিক পাঠ্যক্রমকে চার ভাগে ভাগ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পাঠ সম্পন্ন করা হয়।
 বছরের প্রথম দিকে সকল ছাত্র-ছাত্রীকে শ্রেণি ভিত্তিক পাঠ্যক্রম প্রদান করা হয়।