২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত তথ্য

এক নজরে
“২য় শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য”

ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কাংখিত ফলাফল অর্জন করার জন্যে গড়ে তোলা হয়।

পড়ানোর মোট সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পড়ানো হয়।
পড়ানোর বিষয় : বাংলা, ইংরেজি ও গণিত (Projector- এর মাধ্যমে ক্লাশ নেওয়া হয়)।

মূল্যায়ন : বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী ৩টি সাময়িক ও বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয়। এ ছাড়াও প্রায় প্রতিদিনই বিষয়ভিত্তিক পরীক্ষা (মূল্যায়ন) নেয়া হয়।
শিক্ষকের যোগ্যতা ও অভিজ্ঞতা : ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষায় পড়ানো বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ।

ক্লাশে পড়ানোর দিবস : শনিবার থেকে বৃহস্পতিবার।

প্রতি শাখায় শিক্ষার্থীর সংখ্যা : ৩০ জন (কম-বেশি)।

প্রতি শাখায় পড়ানোর সময় শিক্ষক উপস্থিত থাকেন : ২ (দুই) জন।

উৎসাহ প্রদান : বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাক্ষিক পরীক্ষায় ১ম হ’তে ১০ম স্থান পর্যন্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং শুক্রবারের পাক্ষিক পরীক্ষায় ১ম হ’তে ১০ম স্থান পর্যন্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ১ম ও ২য় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ গুরুত্ব : হাতের লেখা।

বিশেষ দিক :
 উত্তরপত্রে শিক্ষার্থীদের ভুলগুলো সঠিক করে লিখে দেয়া হয়।
 মূল্যায়নের পর শিক্ষার্থীদের খাতার ভুলগুলো বোঝানো হয়।
 শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার উপকরণের সাহায্যে পাঠ দান করানো হয়। যেমন- মুদ্রা, রং চেনা, বাটখারা ইত্যাদি বাস্তব উপকরণের মাধ্যমে শেখানো হয়।
 শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করা হয়।
 শুক্রবারের পাক্ষিক পরীক্ষার খাতার সাথে উত্তরপত্র সরবরাহ করা হয়।