পাঠ্যক্রমানুযায়ী শিক্ষার্থীদর পাঠোন্নয়ের জন্য প্রত্যেক শ্রেণিতে প্রতি দুই মাস অন্তর তৃতীয় মাসে পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি শ্রেণিতে পর্যায়ক্রমে টিউটরিয়্যাল মূল্যায়ন করা হয়।
বছরে ৪টি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম, ২য়, ৩য় সাময়িক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পরীক্ষার নম্বর গড় করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।
পরীক্ষার উত্তীর্ণ নম্বর শতকরা ৪০ ভাগ।
১ম, ২য়, ৩য় পরীক্ষায় ফলাফল ঘোষণার পর অভিভাবকগণ নিজ নিজ সন্তানের পরীক্ষার খাতা দেখতে পারবেন ও মতামত জানাতে পারবেন।
বার্ষিক চূড়ান্ত ফলাফল নির্দিষ্ট দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।
১ম থেকে ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
প্রতি সপ্তাহে ইংরেজি ও গণিত খেলার আয়োজন করা হয়। (শুধুমাত্র নার্সারি, কেজি ও ১ম শ্রেণির জন্য) আয়োজন করা হয়। (শুধুমাত্র নার্সারি, কেজি ও ১ম শ্রেণির জন্য)