শিশুরাই আমাদের সেরা সম্পদ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই, তাদের প্রতি আমাদের সকলের অনেক দায়িত্ব । শিশুদের স্বার্থ রক্ষা, সঠিক বিকাশ ও কার্যকরী শিক্ষার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই কাজকে মাথায় রেখে ঠাকুরগাঁও গ্রোসারী বণিক সমিতি ১৯৯১ খ্রিঃ-এ প্রতিষ্ঠা করে রয়েল কিন্ডারগার্টেন। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক উন্নয়নের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষকবৃন্দ। আর এই কাজকে সুন্দর করতে সহায়তা করছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।