ভর্তি তথ্য

বিদ্যালয়ে ভর্তির নিয়ম :
 প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের শূন্য আসনে প্রতিবছর ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

ভর্তির বয়স :

প্লে-গ্রুপনার্সারি
শ্রেণি
কেজি শ্রেণি১ম শ্রেণি২য় শ্রেণি৩য় শ্রেণি৪র্থ শ্রেণি৫ম শ্রেণি
৩+৪+৫+৬+৭+৮+৯+১০+

ভর্তির নিয়মাবলী :
 প্রতি শ্রেণিতে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর নির্ধারিত বয়সের সঙ্গে মিল থাকা বাঞ্ছনীয়।
 আবেদন পত্রের সাথে দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি জমা দিতে হয়।
 ভর্তির জন্য প্লে-গ্রুপ ছাত্র-ছাত্রীদের জন্যে মৌখিক পরীক্ষা, নার্সারি হ’তে কেজি শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা। ১ম হ’তে ৫ম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিতের উপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হ’তে হবে।
 পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হয়।

ভর্তি ও মাসিক টিউশন, পরিবহন ও অন্যান্য ফি পরিশোধের নিয়ম :
 বিদ্যালয়ের ভর্তি ও অন্যান্য ফি একসাথে পরিশোধ করতে হয়।
 বিদ্যালয়ের মাসিক টিউশন ফি প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে ব্যর্থ হলে পরবর্তী ৩ মাস পর্যন্ত মাসিক ৫/- টাকা হারে বিলম্ব ফি প্রদান করতে হয়।
 পরপর তিন মাসের টিউশন ফি বকেয়া থাকলে ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
 প্রতি মাসের টিউশন ফির সাথে পরিবহন ফি নিয়মিত পরিশোধ করতে হয়।
 পরীক্ষার ফি নির্ধারিত সময়ে পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করতে হয়।